প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের এ সিদ্ধান্তের কারণে পাকিস্তানের এফ-১৬ জেট বিমান কেনার ক্ষেত্রে অন্তত আড়াই গুণ বেশি মূল্য পরিশোধ করতে হবে। অবশ্য যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন পাকিস্তানের কাছে এই যুদ্ধবিমান বিক্রি করতে যথেষ্টই আগ্রহী, কেননা এটা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের প্রশ্ন।
তবে কংগ্রেস সদস্যদের অভিযোগ, পাকিস্তান সন্ত্রাস দমনে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।
এদিকে, পাকিস্তান জানিয়েছে সন্ত্রাসবাদ দমনে এই জেটগুলো অত্যন্ত প্রয়োজনীয়। এই কেনাবেচায় যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তাও দরকার বলে অনুরোধ জানিয়েছে পাকিস্তান।
প্রাথমিকভাবে ২৭০ মিলিয়ন ডলারে এই বিমান কেনার কথা ছিল পাকিস্তানের। বিমানের মূল্যের বাকি ব্যয় বহন করার কথা ছিল যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর পররাষ্ট্র বিভাগের। কিন্তু এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানকে এই বিমান কিনতে আরও ৭০০ মিলিয়ন ডলার খরচ করতে হবে।
/এফইউ/