প্রতিবেদনে বলা হয়, কুয়ালালামপুরে এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশি কর্মীদের ইস্যুটি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। আমি এ সম্পর্কে সচেতন যে, এর ফলে বহু খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়োগদাতারা আবারও অধিকসংখ্যক বিদেশি কর্মী নিয়োগের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।
ড. আহমাদ জাহিদ হামিদি বলেন, ‘সরকার তাদের কথা শুনছে। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে।’
তিনি বলেন, এ বিষয়টি নিয়ে সবসময়ই বিশেষ করে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত ছিল।
মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশের যেসব প্রতিষ্ঠানে অনুমতিপত্র ছাড়া বিদেশি শ্রমিক কাজ করছেন অথবা যাদের অনুমতিপত্রের মেয়াদ পার হয়ে গেছে তাদের বৈধতার জন্য ওই প্রতিষ্ঠানকে আবেদন জানাতে হবে।
/এফইউ/