দ্য ব্রুনাই টাইমস

সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করবে ব্রুনাইয়ের সশস্ত্র বাহিনী

Tbt 02সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করবে ব্রুনাইয়ের রাজকীয় সশস্ত্র বাহিনী। এমনটাই জানিয়েছেন রয়েল ব্রুনাই আর্মড ফোর্সেস (আরবিএএফ)-এর কমান্ডার মেজর জেনারেল দাতো পাদুকা সেরি মোহাম্মদ তাওয়িহ আবদুল্লাহ। মঙ্গলবার তিনি তার নিজ বাহিনীর সদস্যদের এ অঞ্চলে সন্ত্রাসবাদের বিস্তার মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিদের্শ দেন। এ বিষয়টি নিয়ে বুধবার শিরোনাম করেছে ব্রুনাইভিত্তিক সংবাদমাধ্যম দ্য ব্রুনাই টাইমস।
সামুদ্রিক নিরাপত্তা ও সন্ত্রাসবিরোধী একটি বহুজাতিক মহড়ায় বক্তব্য দানকালে আরবিএএফ-এর কমান্ডার বিশেষ করে ব্রুনাই-এর নৌ রুটের সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এ সম্মেলনে বিশ্বের ১৮টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
মেজর জেনারেল দাতো পাদুকা সেরি মোহাম্মদ তাওয়িহ আবদুল্লাহ বলেন, সন্ত্রাসবাদ এমন একটা হুমকি যেটাকে খাটো করে দেখার সুযোগ নেই। সামুদ্রিক রুটগুলোতে মৌলবাদীদের প্রভাব বেড়েছে। তারা নৌ রুট ব্যবহার করে আর্থিকভাবেও লাভবান হচ্ছে। বিশেষজ্ঞ দলগুলোর ব্যাপক সহযোগিতার মাধ্যমে সবার জন্য নিরাপদ নৌ রুট নিশ্চিত করা সম্ভব। সূত্র: দ্য ব্রুনাই টাইমস।

/এমপি/