দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এমকিউএম কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ সেনাপ্রধানের

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনে মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)-এর একজন জ্যেষ্ঠ কর্মীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

Tet

পত্রিকাটির খবরে বলা হয়েছে, পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ মঙ্গলবার আধাসামরিক বাহিনীর হেফাজতে নিহত এমকিউএম-এর একজন জ্যেষ্ঠ কর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। নিহত ব্যক্তির নাম আফতাব আহমেদ হুসাইন। তিনি মুত্তাহিদা কওমি মুভমেন্ট-এর জ্যেষ্ঠ নেতা ফারুক সাত্তার-এর সমন্বয়ক ছিলেন। করাচি’র বাসা থেকে আধাসামরিক বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যাওয়ার দুই দিন পর তার মৃত্যু হয়।

আধাসামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে আফতাব আহমেদ হুসাইন-এর মৃত্যু হয়েছে। তবে নিহতের দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে নির্যাতনের ফলেই আফতাবের মৃত্যু হয়েছে। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

/এমপি/