জাস্টিস অভয় ওকা এবং জাস্টিস সুরেশ গুপ্তার নেতৃত্বে বোম্বে হাইকোর্টের এক বেঞ্চ রাষ্ট্রের আবেদন খারিজ করে গরুর মাংস খাওয়ার ওপর নিষেধাজ্ঞা বাতিল করেন। আদালতের আদেশে বলা হয়, জনগণ কোন ধরনের খাবার খেতে পছন্দ করবে তা রাজ্য সরকার ঠিক করে দেবে না। এক্ষেত্রে গরুর মাংস যদি বাইরে থেকে কেটে নিয়ে আসা হয়, তবে তা খাওয়ার ওপর সরকার নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না। শনিবার এ খবরটিকেই প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।
হাইকোর্টের নির্দেশে বলা হয়, মহারাষ্ট্রের বাইরে থেকে আসা গরুর মাংস খাওয়া বা সংরক্ষণ করার ক্ষেত্রে আর কোনও আইনি বিধিনিষেধ থাকছে না। তবে রাজ্যের ভেতর গরু কাটাকাটি করার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকছে।
উল্লেখ্য, ২০১৫ সালে মহারাষ্ট্র পশু সংরক্ষণ (সংশোধন) আইন প্রচলন করে ওই রাজ্যে গরুবাছুর হত্যার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
/এফইউ/