কোরীয় উপদ্বীপে মার্কিন থাড ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কে টানাপড়েনের মধ্যেই, দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল নিয়ে দু'পক্ষের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। মঙ্গলবার ওই অঞ্চলের চীনের মালিকানা দাবি করা নানশা দ্বীপের কাছাকাছি এলাকায় একটি মার্কিন রণতরী নোঙর ফেলে।
আরও পড়ুন: প্রবাসী শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করছে বিনলাদিন গ্রুপ
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ তুলে দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েনকে অবৈধ বলে উল্লেখ করেছে বেইজিং।
চীনা পররাষ্ট্র দপ্তর মুখপাত্র লু ক্যাং বলেন, 'সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক একটি মুখোমুখি অবস্থায় গিয়ে পৌঁছেছে। তাদের এমন কোনো কাজ করা উচিত হবে না, যাতে চীনের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। আর ফিলিপিন্সের উচিত দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চল নিয়ে আলোচনায় বসা। আশা করি, দেশটির নতুন সরকার এ বিষয় যথাযথ উদ্যোগ নেবে।'
আরও পড়ুন: বাড়ি দখলে শতাধিক সাপের অভিযান!
বিতর্কিত ওই অঞ্চলের আকাশে টহলরত একটি মার্কিন যুদ্ধবিমানের খুব কাছ দিয়ে চীনা জঙ্গি বিমান উড়ে যায়। এর মধ্যেই দক্ষিণ চীন সাগরের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমানের গতিপথ পরিবর্তন করে দেয় চীনা জঙ্গি বিমান।
চীন ও ফিলিপিন্স ছাড়াও, তাইওয়ান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ব্রুনেই দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলের মালিকানা দাবি করে আসছে।
/এএ/