দ্য স্টার

চার খাতে বিদেশি কর্মী নিয়োগে সবুজ সংকেত

চারটি খাতে বিদেশি শ্রমিক নেওয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিচ্ছে মালয়েশিয়া। এমনটাই জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী লিও টিয়ংলাই। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার প্রধান শিরোনাম করেছে মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার।

কর্মী সঙ্কটে ভুগতে থাকা ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, প্ল্যান্টেশন ও আসবাব শিল্পের উদ্যোক্তাদের আবেদনে মালয়েশিয়ার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে।

The Star

মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী লিও টিয়ংলাই বলেছেন, “জনবলের তীব্র সঙ্কটের কথা মাথায় রেখে এসব খাতে বিদেশি শ্রমিক নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।”

তিনি বলেন, মালয়েশিয়ার মন্ত্রিসভা ইতোমধ্যে বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের জন্য কাজ করছে। এটা শেষ হলে অন্যান্য খাতের ওপর থেকেও ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

এর আগে গত ২৯ এপ্রিল মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদিও ‘শিগগিরই’ বিদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে ইতিবাচক ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন। সূত্র: দ্য স্টার।

/এমপি/