২০০২ সালে ভারতের গোধরায় ট্রেন অগ্নিসংযোগের ঘটনায় প্রধান অভিযুক্তের নাম ফারুক মহম্মদ ভানা। ওই ঘটনার পর দীর্ঘ ১৪ বছর ধরে পালিয়ে ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। মুম্বাই থেকে গোধরা যাওয়ার সময় তিনি ধরা পড়েন। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার প্রধান শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ভানার বিরুদ্ধে। এই ঘটনায় নিহত হন ৫৯ জন। তার বিরুদ্ধে আনা এফআইআরে গোধরা স্টেশনে অন্যান্য অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়ে ওই ট্রেনে আগুন লাগানোর ষড়যন্ত্র করার অভিযোগ করা হয়েছে।
২০১১ সালে নিম্ন আদালত এই ঘটনায় ১১ জনকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়াও ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে, সেই রায়ের বিরুদ্ধে অভিযুক্তরা হাইকোর্টে চ্যালেঞ্জ করে মামলা করেন। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/