দ্য টাইমস অব ইন্ডিয়া

উড়তা পাঞ্জাব ছবিতে সেন্সর বোর্ডের সেন্সরে কাঁচি হাইকোর্টের

সেন্সর বোর্ডকে ‘উড়তা পাঞ্জাব’ ছবির সনদ দিতে পারে। তারা ছবির মুক্তি আটকে দিতে পারেন না। সোমবার এমনটাই মন্তব্য করলেন ভারতের মুম্বাই হাইকোর্ট। আদালত জানিয়েছেন, উড়তা পঞ্জাব নিয়ে জোরালো কোনও বিতর্ক নেই। ৪৮ ঘণ্টার মধ্যে ছবিটিকে ছাড়পত্র দিতে হবে। এ বিষয়টি নিয়ে মঙ্গলবার শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

আদালত বলেছে, উড়তা পাঞ্জাব সিনেমা ভারতের সার্বভৌমত্ব ও সাধুতাকে প্রশ্নবিদ্ধ করবে না। এ সিনেমাকে সেন্সর করার কোনও ক্ষমতাই সেন্টার বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)’র নেই।

মুম্বাই হাইকোর্ট জানায়, সিবিএফসি’র ক্ষমতা শুধু সিনেমাকে সার্টিফিকেট দেওয়া। সিনেমায় পাঞ্জাবকে কোনোভাবে কলুষিত করা হয়নি। বরং দেশে মাদক পাচার সম্পর্কে সতর্ক হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

উড়তা পাঞ্জাব সিনেমায় মাদক সেবনকে একটা বড় সামাজিক সমস্যা হিসাবেই দেখানো হয়েছে। আদালত মনে করে, সেন্সর বোর্ডের কাজ সিনেমার সার্টিফিকেট দেওয়া। দৃশ্য কাটা নয়। তবে সিনেমার কোনও দৃশ্য বাদ দেওয়ার সুপারিশ করতে পারে বোর্ড।

Toi

উড়তা পাঞ্জাব নিয়ে মুম্বাই হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে- সিবিএফসি সিনেমার কাটছাঁট করতে পারে না। সিনেমাকে সেন্সর করার কোনও এখতিয়ার নেই তাদের। সিবিএফসি এর কাজ শুধু সিনেমাকে সার্টিফিকেট দেওয়া। সিনেমায় কোনও আপত্তিকর দৃশ্য নেই।

এছাড়া সিনেমা নির্মাতারা মাদককে সমর্থন করেননি। সিনেমার নাম থেকে পাঞ্জাব শব্দটা বাদ দেওয়ার কোনও কারণ নেই। সিনেমায় খুব সহজে পাঞ্জাবে মাদক পাওয়া যাচ্ছে সেটাকেই দেখানো হয়েছে। সিনেমায় এক রক স্টারের জীবনের পতনকে দেখানো হয়েছে বলে আদালত পর্যবেক্ষণে জানায়।

আগামী ১৭ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমা নিয়ে বেশ কয়েকদিন ধরে ভারতজুড়ে সমালোচনা হচ্ছিল। ভারতের সার্বভৌমত্ব ও সাধনা বিনষ্ট করার অভিযোগে সিনেমা থেকে ৮৯টি দৃশ্য ও পাঞ্জাব শব্দটি বাতিল করার পরামর্শ দেয় ভারতীয় সেন্সর বোর্ডের প্রধান পহেলনাজ নিহালজি। তারপরই আদালতে গড়ায় সিনেমাটি। শহীদ কাপুর, কারিনা কাপুর ও আলিয়া ভাটের মতো তারকারা এই সিনেমাটিতে অভিনয় করেছেন। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

/এমপি/