ডন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, তোরখামে অচলাবস্থা

ডনের প্রথম পাতাপাকিস্তান-আফগানিস্তান তোরখাম সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর হামলার পর ইসলামাবাদ ও কাবুলের মধ্যে তুমুল উত্তেজনা চলছে। সীমান্তে গোলাগুলি অব্যাহত রয়েছে। মঙ্গলবারও গোলাগুলিতে পাকিস্তানের সেনাবাহিনীর এক মেজর নিহত হয়েছেন। এ খবরটিকেই বুধবারের (১৫ জুন) প্রধান শিরোনাম করেছে ডন।
সেনা সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইফতার শুরু হওয়ার কয়েক মিনিট আগে নতুন করে গোলাগুলি শুরু হয়। তোরখাম সীমান্তের পাকিস্তান সংলগ্ন অংশে তখন গেট নির্মাণের কাজ চলছিল। সে সময় গোলাগুলিতে ফ্রন্টিয়ার কর্পসের দুই সেনা সদস্য আহত হন।
আফগান বাহিনীর গোলা হামলা অব্যাহত থাকলে পাকিস্তানি সেনারাও হাত গুটিয়ে বসে থাকবে না বলে সতর্ক করেছেন শীর্ষস্থানীয় এক প্রশাসনিক কর্মকর্তা।
এদিকে মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানের এলাকাগুলো সফর করেছেন পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরিফ। তিনিও স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, সীমান্ত দিয়ে সন্ত্রাসীদের গতিবিধি ঠেকাতে একটি কার্যকরী সীমান্ত ব্যবস্থাপনার ওপর জোর দেওয়া হচ্ছে।
১ জুন থেকে বৈধ কাগজপত্র ছাড়া পাকিস্তানে আফগান নাগরিকদের প্রবেশের ওপর কড়াকড়ি শুরু করে ইসলামাবাদ। আর তার অংশ হিসেবে পাকিস্তান-আফগান সীমান্তের তোরখামে বেড়া স্থাপনকে কেন্দ্র করে এ উত্তেজনা শুরু হয়। সূত্র: ডন

/এফইউ/