দ্য টাইমস অব ইন্ডিয়া

মুম্বাইয়ে আগুনে একই পরিবারের ৯ সদস্যের মৃত্যু



Toiভারতের মুম্বাইয়ের জুহু গলিতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন একই পরিবারের নয় সদস্য। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয় দুজনকে। বৃহস্পতিবার সকাল ছয়টা নাগাদ আগুন লাগে জুহু গলির ওই বাড়িতে। এ বিষয়টি নিয়ে শুক্রবার শিরোনাম করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

সারাদিনের ক্লান্তি কাটিয়ে একটু বেলা করেই ঘুম থেকে ওঠেন ওই বাড়ির সদস্যেরা। তাই তারা আঁচ করতে পারেননি একটা একটা করে সিঁড়ি বেয়ে মৃত্যু তাদের দিকে এগিয়ে আসছে। নয়টি প্রাণ খুইয়ে তারই খেসারত দিতে হল খান পরিবারটিকে।

প্রাথমিকভাবে দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন, দোতলা বাড়ির নিচের তলায় ওষুধের দোকান। দোতলায় থাকতেন খান পরিবারের সদস্যরা। রোজকারের মতো রাতে দোকান বন্ধ করে চলে যান কর্মীরা। এদিন সকাল ৬টা নাগাদ এই ওষুধের দোকান থেকেই কোনওভাবে আগুন লেগে যায়।

ঘরগুলো ছোট এবং খোলামেলা না হওয়ার জন্য ধোঁয়া বেরোনোর জায়গা পায়নি। তার উপরে দাহ্য বস্তু উপস্থিত থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়েও পড়তে শুরু করে। ওষুধের দোকান থেকে আগুনে দোতলার ঘরে ছড়িয়ে পড়ে। ঘুমিয়ে থাকার জন্য প্রথমে কেউ বুঝতেই পারেননি আগুন লাগার ঘটনাটি। কিছুক্ষণ পরে তাদের চিত্কার শুনে প্রতিবেশীরাই প্রথমে দমকলে খবর দেন। দোতলার ঘর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই নয়জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

/এমপি/