ডন

পাকিস্তানে বন্যায় ২৯ জনের প্রাণহানি, নিখোঁজ ২৬

Dawnপাকিস্তানের উত্তরাঞ্চলে আফগান সীমান্তের কাছে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ২৬ জন। এ বিষয়টি নিয়ে সোমবার প্রধান শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

রবিবার পাকিস্তানের খাইবার-পাখতুন প্রদেশের চিত্রল জেলার উরসুন গ্রামে ঘরবাড়ি, মসজিদ, সেনাঘাঁটি বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। চিত্রলের উপকমিশনার ওসামা আহমেদ জানিয়েছেন, বন্যায় এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।

তিনি বলেন, ‘নিহদের বেশিরভাগই চিন্নিত করা হয়েছে, তবে অনেকেই হয়তো বন্যার পানিতে ভেসে চলে গেছেন আফগানিস্তানে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ চালিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না। তবে হেলিকপ্টারে করে খোঁজ করা হচ্ছে হতাহতদের।’

উল্লেখ্য, গত এপ্রিল মাসে অতি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে খাইবার পাকতুন প্রদেশে ১২৭ জন মানুষ নিহত হয়েছিলেন। গত বছরের বর্ষাকালে পাকিস্তানজুড়ে বন্যায় নিহত হয়েছিলেন ৮১ জন, আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ মানুষ।

/এমপি/