সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, টিম কেইনকে যে ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করতে যাচ্ছেন সে ব্যাপারে আগেরদিনই ইঙ্গিত দিয়েছিলেন হিলারি। শনিবার মিয়ামিতে সমর্থকদের সঙ্গে কেইনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে হিলারি বলেন, ‘সিনেটর টিম কেইনের সব যোগ্যতা আছে যা ডোনাল্ড ট্রাম্প ও মাইক পেন্সের নেই’।
স্প্যানিশ ভাষায় পারদর্শী সিনেটর টিম কেইন মাইক্রোফোন হাতে নিয়ে ইংরেজি ও স্প্যানিশ ভাষার মিশেলে বক্তৃতা দিতে শুরু করেন। কেইন বিপুল সংখ্যক হিস্পানিক ভোটারকে ডেমোক্র্যাটদের পক্ষে আনতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তার এলাকা ভার্জিনিয়া খুব গুরুত্বপূর্ণ। ধারণা করা হচ্ছে, ভার্জিনিয়ায় সিনেটর নির্বাচনে রিপাবলিকানদের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে।
৫৮ বছর বয়সী টিম কেইন অবাধ বাণিজ্যচুক্তির সমর্থনকারী উদারপন্থী রাজনীতিক। অবাধ বাণিজ্যের সমর্থক হওয়ায় লিবারেল ডেমোক্র্যাটদের মাঝে তা নিয়ে অসন্তোষ রয়েছে।
/এফইউ/