সেনা কর্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা পার্কিং প্লাজার কাছে নিউ এমএ জিন্নাহ রোডে সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এ সময় ওই দুই সেনাসদস্য গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ দুই সেনাসদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জিন্নাহ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান সিমিন জামালি বলেন, সেনা সদস্যদের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়।
/এমপি/