ডন

পাকিস্তানে ৭ জঙ্গি নিহত

Dawnপাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পুলিশের অভিযানে সাত সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিরা একটি নিরাপত্তা চৌকিতে হামলার পরিকল্পনাকালে এ অভিযান পরিচালনা করে পুলিশ। এ বিষয়টি নিয়ে সোমবার শিরোনাম করেছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।

রবিবার সকালে পুলিশ ১০ জঙ্গি লুকিয়ে থাকা একটি বাড়িতে পুলিশ হানা দিলে গোলাগুলি শুরু হয়।

পুলিশ জানায়, সাত জঙ্গি তাদের নিজেদের লোকদের বুলেটেই নিহত হয়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, গোলাগুলি থামার পর সাত জঙ্গির মৃতদেহ পাওয়া যায়। বাকিরা রাতের আঁধারে পালিয়েছে। লাহোরের ৩৫ মাইল পশ্চিমে পাঞ্জাব প্রদেশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জঙ্গিরা তালেবান ও লশকরই-জংভির সদস্য।

/এমপি/