এ বিষয়টি বুধবার শিরোনাম করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে তার দলের ভেতরেই নেতৃত্বের প্রশ্নে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। আগামী মাসে দলের পার্টি কনফারেন্সেই স্থির হবে করবিন লেবার পার্টির নেতৃত্বে থাকছেবন, না কি তার জায়গায় আসবেন প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথ।
কিছুদিন আগে দ্য গার্ডিয়ানে প্রদর্শিত একটি ভিডিও ফুটেজে লেবার নেতা করবিন বলেছিলেন, প্রতিদিন সে দেশে অসংখ্য রেলযাত্রীকে যে দুর্দশা পোহাতে হয়, তাদের সেই অভিজ্ঞতার শরিক হতেই তিনি ট্রেনের মেঝেতে বসে সফর করছেন।
ওই ভিডিওতে দেখা যায়, লন্ডন থেকে নিউক্যাসলগামী একটি ট্রেনের মেঝেতে বসে জেরেমি করবিন যাত্রা করছেন। তার প্রচার-টিমের হয়ে কাজ করেন, এমনই একজন ফ্রিল্যান্স চিত্রনির্মাতা ইয়ানিস মেন্ডিজ ওই ভিডিওটি তুলেছিলেন।
ভিডিওতে করবিনকে বলতে শোনা যায়, ‘আমাদের দেশে প্রতিদিন অসংখ্য দূরপাল্লার রেলযাত্রীকে এই সমস্যা পোহাতে হয়। আজ যেমন এই ট্রেনটা পুরোপুরি ভর্তি – আর ঘটনা হলো, এ দেশে যথেষ্ট সংখ্যায় ট্রেন চলে না।’
এখন ওই ট্রেন পরিষেবা যারা চালায়, সেই ভার্জিন ট্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ট্রেনে যথেষ্ট সংখ্যায় ফাঁকা আসন ছিল – কিন্তু করবিন তা সত্ত্বেও সেগুলোতে না বসে ইচ্ছে করেই মেঝেতে বসে গেছেন।
তারা জানিয়েছে, তাদের কাছে এমন সিসিটিভি ফুটেজও আছে যাতে পরিষ্কার দেখা গেছে জেরেমি করবিন ট্রেনের ফাঁকা আসনগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন।

/এমপি/