রবিবার এ নিয়ে সংবাদমাধ্যমটিকে সাক্ষাৎকার দেন অর্থমন্ত্রী আশাক দার। তিনি জানান, রমজানের কথা মাথায় রেখে এবার বাজেট ঘোষণার তারিখ এগিয়ে আনা হয়েছে। রমজান শুরুর সম্ভাব্য তারিখ ২৮ মে। আর বাজেট ঘোষণা করা হবে ২৬ মে। এরইমধ্যে এ সংক্রান্ত প্রস্তুতি নেওয়াও শুরু হয়েছে।
পার্লামেন্টারি বিতর্কের জন্য সময় রেখে আগের সরকারগুলো মে মাসে বাজেট ঘোষণার অঙ্গীকার করলেও তা করতে ব্যর্থ হয়েছে। এবারই প্রথম জুন মাসের আগে বাজেট ঘোষিত হতে যাচ্ছে।
/এফইউ/