মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কার্যালয়ের পক্ষ থেকে আবারও মুক্ত বাণিজ্যের সমালোচনা করা হয়েছে। এবার মুক্ত বাণিজ্য সংশ্লিষ্ট দেশ কানাডা ট্রাম্পের সমালোচনার তালিকায় যুক্ত হয়েছে। অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের শ্রমিক ও কৃষকদের কাছ থেকে সুবিধা আদায় করে নিচ্ছে কানাডা। শুক্রবার মার্কিন দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস খবরটি গুরুত্বপূর্ণ শিরোনাম প্রতিবেদন হিসেবে প্রকাশ করেছে।
নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প স্লোগান তুলেছিলেন, ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’ (আমেরিকান পণ্য কিনুন, আমেরিকানদের কাজে নিন)। এরপর সর্বশেষ উইসকনসিনে এক সমাবেশে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সতর্ক করে বলেছিলেন, ট্রাম্প দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি পুনর্বিবেচনা যাচ্ছেন। নির্বাচনি প্রচারণার সময়তো ট্রাম্প বার বার যুক্তরাষ্ট্রের আর্থিক সংকটের জন্য চীনকে দায়ী করে আসছিলেন। এছাড়া স্টিল আমাদানির ফলে যুক্তরাষ্ট্রের হুমকির মুখে পড়ছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প প্রশাসনের এসব বক্তব্য ও পদক্ষেপ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের মুক্তবাজার বিরোধী অবস্থান স্পষ্ট করছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
/এএ/