সাউথ চায়না মর্নিং পোস্ট

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা নিষ্ক্রিয় করলো হংকং

২৬ ঘণ্টার চেষ্টার পর অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছেন হংকং এর বোমা নিষ্ক্রিয়করণ কর্মকর্তারা। রবিবার (২৮ জানুয়ারি) ৪৫০ কেজি ওজনের বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকার প্রথম পাতা

সোমবার (২৯ জানুয়ারি) খবরটিকে প্রধান শিরোনাম করেছে হংকং ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, ওয়ান চাই এর একটি নির্মাণ এলাকায় মাটির ২৫ মিটার গভীরে বোমাটি শনাক্ত হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে ব্যাপক প্রস্ততি নেন বিশেষজ্ঞরা। প্রথম ধাপে রাস্তা-ঘাট বন্ধ করে দেওয়া হয়, আশেপাশের বাসিন্দাদের এলাকা থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর রাত একটার দিকে বোমা নিষ্ক্রিয়করণ পুলিশ দ্বিতীয় এবং চূড়ান্ত প্রক্রিয়া শুরু করে। আর ১২ ঘণ্টা পর সফল অভিযান শেষ হয় তাদের।
শনিবার সকালে নির্মাণ শ্রমিকরা কাজ করার সময় বোমাটির অস্তিত্ব টের পান। হংকংয়ের প্রাণকেন্দ্রে এতো বড় বোমা শনাক্ত করার দ্বিতীয় ঘটনা এটি। ধারণা করা হচ্ছে ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত কোনও একটা সময়ে মার্কিন যুদ্ধবিমান থেকে বোমাটি ফেলা হয়েছিল।