কৃষি ও খাদ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে কাতার ও ওমান। মাসকটে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর চুক্তির ব্যাপারে সমঝোতা হয়। সোমবার (২৯ জানুয়ারি) খবরটিকে প্রধান শিরোনাম করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, রবিবার (২৮ জানুয়ারি) চুক্তি স্বাক্ষরের খবরটি নিশ্চিত কাতারের পৌরসভা ও পরিবেশবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বৈঠকে কাতারের পক্ষে পরিবেশবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল-রুমাইহি এবং ওমানের পক্ষে কৃষি ও মৎসবিষয়ক মন্ত্রী ফুয়াদ বিন জাফর আল সাগওয়ানি উপস্থিত ছিলেন।
আল রুমাইহি জানান, ওমানে বেশ কয়েকটি খাতে কাতারি বিনিয়োগ রয়েছে। কাতার এখন দুকমে স্পেশাল ইকোনমিক জোনে খাদ্য-শিল্প ও মৎস খাতে বিনিয়োগ করতে চাইছে। আল সাগওয়ানি জানান, দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কজনিত রূপরেখার ভিত্তিতে সমঝোতা স্মারকটি স্বাক্ষর হয়েছে।