দ্য গালফ টাইমস

দেশ পুনর্গঠনে পাশে থাকায় কাতারের আমিরকে ইরাকের শুভেচ্ছা

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দেখা করেছেন ইরাকি কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার সালিম আব্দুল্লাহ আল জাবুরি। বৈঠকে সালিম আব্দুল্লাহ কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন। একইসঙ্গে কাতারি জনগণের উন্নতি কামনা করেন।

gulf times

সোমবারের এই বৈঠকে ইরাকি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন কাতারের আমির। ইরাককে সর্বতোভাবে সহায়তা করায় কাতরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সালিম আব্দুল্লাহ। আন্তর্জাতিক সম্মেলনে ইরাক পুনর্গঠনে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেওয়ায় কাতারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

কাতারি আমির প্রতিশ্রুতি দেন, ইরাকের স্থিতিশীলতা বজায় রাখতে কাতার সবসময় পাশে থাকবে। এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিকি সম্পর্ক আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।