পাকিস্তানের সিনেটের চেয়ারম্যান নির্বাচনের শীর্ষ পদে বেলুচিস্তানের স্বতন্ত্র সিনেটর সাদিক সানজারনিকে সমর্থন দিয়েছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো রবিবার এই সমর্থনের কথা ঘোষণা করেন। বেলুচিস্তানের ওই প্রার্থীকেই সমর্থন দিয়েছে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ (পিটিআই)। আর এই খবরকেই সোমবারের প্রধান শিরোনাম করেছে পাকিস্তানের অন্যতম সংবাদমাধ্যম ডন।
সোমবার অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানের সংসদের উচ্চ কক্ষ সিনেটের নেতা নির্বাচন। ওই নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ক্ষমতাসীন মুসলিম লীগ রাজা রাব্বানীকে মনোনয়ন দেয়। তবে পিটিআই ও পিপিপি সাদিক সানজারনিকে সমর্থন দেওয়ার পর তার নির্বাচিত হওয়ার আশা ফিকে হয়ে গেছে বলে জানিয়েছে ডন।
রবিবার সন্ধ্যায় পাকিস্তানের নব নির্বাচিত সিনেটরদের সম্মানে রাতের খাবার আয়োজন করে পিপিপি। এতে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীসহ অন্যান্য সিনেটরদের আমন্ত্রণ জানানো হয়। ওই অনুষ্ঠানেই সাদিক সানজারনির প্রতি সমর্থন ঘোষণা কেরন বিলাওয়াল ভুট্টো।
অবশ্য এর আগেই সাদিক সানজারনির প্রতি সমর্থন ঘোষণা করেন পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) পার্টি। ইমরান খানের দলের সমর্থন ও পিপিপির সমর্থনের কারণে সিনেট নির্বাচনে সাদিক নিবৃাচিত হবেন বলে আশা করা হচ্ছে।