আনাদোলু পোস্ট

ইসরায়েল ইচ্ছাকৃতভাবে নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু বানিয়েছে: জাতিসংঘের ত্রাণ সংস্থা

গাজা উপত্যকার নিরস্ত্র ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ইচ্ছাকৃতভাবে ইসরায়েল লক্ষ্যবস্তু বানিয়েছে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য গঠিত জাতিসংঘের ত্রাণ ও পুর্নবাসন সংস্থা। সংস্থাটির প্রধান পিয়ারে ক্রাহেনবুল মঙ্গলবার গাজায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের আহত হওয়ার ধরণ হৃদয়বিদারক। এই খবরটিকেই বুধবারের প্রধান শিরোনাম করেছে তুরস্কের সংবাদপত্র আনাদোলু পোস্ট।আনাদোলু পোস্ট

ক্রাহেনবুল বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ব্যাপকভাবে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হাঁটু, পিঠ আর মাথা লক্ষ্য করে গুলে ছুঁড়েছে। 

তিনি বলেন, গত ৩০ মার্চ শুরু করা ছয় সপ্তাহের গ্রেট রিটার্ন অব মার্চ কর্মসূচিতে ইসরায়েলের গুলিতে আহত ফিলিস্তিনিদের সংখ্যা ২০১৪ সালে গাজা উপত্যকায় চলা যুদ্ধে আহতদের সংখ্যা ছাড়িয়ে গেছে।

২০‌১৪ সালে ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করলে প্রায় দুই হাজার ২৫০ জন ফিলিস্তিনি নিহত ও কয়েক হাজার আহত হয। এদেরি বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। ইসরায়েলের ওই আগ্রাসনে গাজার অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে পড়েছিল। ছয় সপ্তাহের এবারের গ্রেট রিটার্ন অব মার্চ কর্মসুচিতে আহত হয়েছে প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার আগ্নেয়াস্ত্রের গুলিতে আহত হয়েছে। নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি।

ক্রাহেনবুলের মতে বিপুল সংখ্যক এই হতাহত এবং তাদের আহত হওয়ার ধরণ গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।