গালফ টাইমস

মেন্যুতে খাবারের বিস্তারিত তথ্য জানানোর আহ্বান কাতারের

পুষ্টিগুন নিয়ে সচেতনতা বাড়াতে কাতারের রেস্টুরেন্ট গুলোর মেন্যুতে খাবারের বিস্তারিত তথ্য জানানোর আহ্বান জানিয়েছে কাতার। দেশটির অর্থ ও বাণিজ্য এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়েছে। ওই বিবৃতিতে সব ধরণের খাবারের দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে ও ক্যাফেটরিয়াকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৮ সালের ভোক্তা সুরক্ষা আইন অনুযায়ী খাবার ও সব ধরনের পানীয়র বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে। এই খবরকে প্রধান শিরোনাম করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের অনতম প্রধান সংবাদপত্র গালফ টাইমস।noname
খবরে বলা হয়েছে, ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং পুষ্টিগুণ সম্পর্কে জানার সুযোগ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোক্তাদের স্বাস্থ্য রক্ষায় আন্তর্জাতিক মান অর্জনে কাতারের নেওয়া পদক্ষেপের আওতায় এই আহ্বান জানানো হয়েছে।

এই উদ্যোগের আওতায় এখন থেকে মেন্যুতে খাবারের পুষ্টিগুণ, উপকরণ, দামের উল্লেখ থাকতে হবে।

২০০৮ সালের ভোক্তা সুরক্ষা আইনে এসব বিস্তারিত তথ্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে।