Thai Armyথাইল্যান্ডের মৎসশিল্পে মানব পাচারের শিকার মানুষদের জোরপূর্বক ব্যবহার ঠেকানোর উদ্যোগের সমর্থনে শুক্রবার সেখানে সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ন্যাশনাল কাউন্সিল অব পিস অ্যান্ড অর্ডারের একজন মুখপাত্র শুক্রবার দেশবাসীকে জানান, সেনাবাহিনী দেশের পুলিশ এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে একত্রিত হয়ে অবৈধ শ্রম ঠেকাতে কাজ করবে। যারা শ্রমিক সুরক্ষা আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান ওই মুখপাত্র।