Times Of India২০১২ সালে দিল্লির চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী ‘নির্ভয়া’-কে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত কিশোরের মুক্তির আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। রবিবার মুক্তি পাচ্ছে সে। এ ঘটনায় ক্ষোভ জানালেন ওই শিক্ষার্থীর মা আশা সিং। রবিবার মুক্তি পেতে যাওয়া কিশোর অপরাধীর মুক্তির বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদনটি হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পর, ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘তিন বছর ধরে লড়াই করছি সুবিচারের জন্য। কিন্তু অপরাধেরই জয় হলো।’ 'নির্ভয়া' ধর্ষণ ও হত্যার ঘটনায় সাজা পাওয়া ৫ জনের মধ্যে ওই কিশোর অপরাধী সবচেয়ে ছোট। বাকি চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও সংশোধন কেন্দ্রে রাখা হয় ওই কিশোরকে। ঘটনায় জড়িত আরেক আসামি বিচার চলাকালে কারাগারেই মারা যান।
/বিএ/