Times OF INdia 20কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় জামিন পেয়েছেন। শনিবার আদালতে হাজিরা দেওয়ার ৩ মিনিটের মাথায় জামিন পান তারা। একে নরেন্দ্র মোদির প্রতিহিংসাপরায়ণ রাজনীতির পরাজয় হিসেবেই দেখা হচ্ছে। বিজেপি নেতা সুব্রামানিয়াম সোয়ামী অভিযুক্ত কংগ্রেস নেতাদের ‘প্রভাবশালী ব্যক্তিত্ব’ বলে অভিহিত করে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে দাবি করেন। তার এই যুক্তি খারিজ করে দিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লাভলিন বলেন, ‘কংগ্রেসকে এই পর্যায়ে বিরাট গুরুত্ব দিয়ে দেখার সুযোগ নেই’ এবং তিনি সোনিয়া ও রাহুলের জামিনের আদেশ দেন। ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘তারা সম্মানিত ব্যক্তিত্ব ও দেশের সবচেয়ে পুরানো রাজনৈতিক দলের নেতা। সমাজের গভীরে তাদের অবস্থান প্রোথিত।’ সোনিয়া ও রাহুলের আদালতে যাওয়ার ঘটনা ১৯৭৮ সালের পর এই প্রথম। সে বছর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক শুনানিতে হাজির হয়েছিলেন যা ৭ মিনিটেরও কম সময়ে শেষ হয়।
/ইউআর/বিএ/