Observer__20.12 edইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের সদস্যপদ ধরে রাখতে জোটটির সঙ্গে আবারও আলোচনায় বসায় বিরোধীদের পাশাপাশি নিজ দলের ইইউবিরোধী নেতাদেরই তোপের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইইউ’র সঙ্গে ক্যামেরনের আবারও আলোচনায় বসাকে ধোঁকা হিসেবে উল্লেখ করেছেন ইইউবিরোধী রক্ষণশীলরা (ব্রিটিশ টোরি ইউরোস্কেপটিক)। তাদের দাবি, আগামি বছর থেকে চালু হতে যাওয়া ‘নতুন জাতীয় মজুরি’র পরিকল্পনা ক্যামেরনের অভিবাসী কমানোর পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। অভিবাসী ভাতাজনিত সংস্কার পরিকল্পনায় সমর্থন জানিয়ে ব্রিটিশ জনগণের উদ্বেগ দূর করতে ইইউ নেতাদের প্রতি ক্যামেরনের আহ্বানের দুদিন পরই এমন প্রতিক্রিয়া জানালো টোরি ইউরোস্কেপটিকরা।
ইইউরোপীয় ই্উনিয়নে যুক্তরাজ্যের থাকা না থাকার প্রশ্নে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে সামনে রেখে আগে থেকেই চলছে 'ভোট লিভ' এবং 'কনজারভেটিভস ফর ব্রিটেন' নামে আলাদা দুটি ক্যাম্পেইন। 'ভোট লিভ' ক্যাম্পেইনটি চালাচ্ছে যুক্তরাজ্যের স্বাধীন ধারার বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান। আর 'কনজারভেটিভস ফর ব্রিটেন' ক্যাম্পেইনটি চালাচ্ছেন ইইউবিরোধী টোরি রক্ষণশীল নেতারা, যারা ক্যামেরনের দলেরই লোক।
ক্যাম্পেইনগুলোতে বলা হচ্ছে ক্যামেরন চার বছরের জন্য ইউরোপীয় ইউনিয়নের অভিবাসীদের সুবিধা ভাতা বন্ধ করার ঘোষণা দিলেও জুলাইয়ের বাজেটে ন্যূনতম মজুরি বাড়ানোর পরিকল্পনা ঘোষণার কারণে এখনও যুক্তরাজ্যের প্রতি আকৃষ্ট হতে পারে অভিবাসীরা।
/এফইউ/বিএ/