মঙ্গলবার ‘জুভেনাইল জাস্টিস’ নামের বিলটি ভারতের পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায় পাস হয়। দেশটির বর্তমান আইন অনুযায়ী, যাদের বয়স ১৮ বছরের নিচে তাদেরকে সাজা হিসেবে সর্বোচ্চ তিন বছরের জন্য সংশোধন কেন্দ্রে রাখা যায়।
২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থী ‘নির্ভয়া’ ধর্ষণের ঘটনায় কিশোর অপরাধ বিবেচনায় এক ধর্ষককে তিন বছরের সাজা দেওয়ার পর আইনটি পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। তবে নতুন আইনটি ২০১২ সালের সে অপরাধীর ওপর এখন আর প্রয়োগ করার সুযোগ নেই। পরবর্তীতে এ ধরনের গুরুতর ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নতুন আইন ব্যবহার করা যাবে।
মঙ্গলবার রাজ্যসভায় কণ্ঠভোটে বিলটি পাস হয়। সেসময় 'নির্ভয়া'র মা-বাবাও উপস্থিত ছিলেন।
২০১২ সালের ১৬ই ডিসেম্বর চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই মেডিকেল শিক্ষার্থী। ওই ঘটনার পর দেশ জুড়ে বিক্ষোভ-আন্দোলন-প্রতিবাদের ঝড় ওঠে। দেশবাসীর কাছে ওই শিক্ষার্থীর নাম হয়ে উঠেছিল ‘নির্ভয়া'।
‘নির্ভয়া' ধর্ষণ ও হত্যার ঘটনায় সাজা পাওয়া ৫ জনের মধ্যে ওই কিশোর অপরাধী সবচেয়ে ছোট। বাকি চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও সংশোধন কেন্দ্রে রাখা হয় ওই কিশোরকে। ঘটনায় জড়িত আরেক আসামি বিচার চলাকালে কারাগারেই মারা যান।
রবিবারই তিন বছরের শাস্তির মেয়াদ সম্পূর্ণ হয় ওই কিশোর অপরাধীর।
/এফইউ/বিএ/