‘ট্যালেন্টপুল’ নামে সিনিয়র ধর্মগুরু বাছাই পরিকল্পনার আওতায় ২০১৬ সালে গীর্জায় উচ্চ পদে অশ্বেতাঙ্গ এবং সম্ভাবনাময় ধর্মগুরু বেছে নেওয়ার কাজ চলছে। তারা প্রশিক্ষক ও পরামর্শদাতা হিসেবে কাজ করবেন।
গীর্জায় ধর্মগুরুদের মধ্যে কৃষ্ণাঙ্গ আর সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব বাড়াতে ট্যালেন্টপুল নামের কর্মসূচিটি হাতে নেওয়া হয়। এর আওতায় চলতি বছর প্রথম পর্যায়ে যাদের সিনিয়র ধর্মগুরু হিসেবে বেছে নেওয়া হয়েছে তাদের মধ্যে সংখ্যালঘুর সংখ্যা ৭ শতাংশেরও কম। আর বর্তমানে দ্বিতীয় পর্যায়ের বাছাই চলছে। তবে তৃতীয় পর্যায়ের বাছাইয়ের ক্ষেত্রে একেবারে কৃষ্ণাঙ্গ, সংখ্যালঘু আর এশিয়ানদের প্রাধান্য দেওয়ার ব্যাপারে এবার গীর্জা কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
/এফইউ/বিএ/