ভারতে সার্বিকভাবে ধূমপানের প্রবণতা কমে আসলেও বাড়ছে নারী ধূমপায়ীর হার। যুক্তরাষ্ট্রের পর ভারতই দ্বিতীয় বৃহত্তর রাষ্ট্র যেখানে অনেক বেশি সংখ্যক নারী ধূমপান করেন।
ভারতের সংসদে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক দাখিলকৃত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ২০১২-১৩ থেকে ২০১৪-১৫ সময়কালে সিগারেটের উৎপাদন ও চাহিদা উভয়ই কমেছে।
আবার ১৯৮০-২০১২ সময়কালকে ধরে ১৮৭টি দেশের ওপর করা এক বৈশ্বিক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, এই সময়ে ভারতে নারী ধূমপায়ীর সংখ্যা ৫০ লক্ষাধিক থেকে বেড়ে ১ কোটি ২০ লক্ষ ছাড়িয়ে গেছে।
ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইন্সটিটিউট অব হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের গবেষকদের পাওয়া এই তথ্যকে তামাক বিরোধী আন্দোলনের কর্মীরা উদ্বেগের বিষয় বলেই মনে করছেন। সুত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া
/ইউআর/