তালেবানের সঙ্গে আলোচনায় বসতে সম্মত হয়েছে ইসলামাবাদ ও কাবুল। পাকিস্তান ও আফগানিস্তান ছাড়াও এই আলোচনায় উপস্থিত থাকবে যুক্তরাষ্ট্র ও চীন।
আফগানিস্তানের কাবুলে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহেল শরিফ ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিনব্যাপি ওই সফরে জেনারেল শরিফ ন্যাটোর আফগানিস্তান কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেলের সঙ্গেও সাক্ষাৎ করেন।
আফগান এক মুখপাত্র জানান, বর্তমান বৈঠক থেকে তালেবানের প্রতি স্পষ্ট যে বার্তা রয়েছে তা হচ্ছে, তাদের হয় শান্তির পথ বেছে নিতে হবে অথবা পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে।
পাকিস্তানের জন সংযোগ কর্তৃপক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চতুর্মুখী এই বৈঠকে সব পক্ষকে সমানভাবে দায়িত্ব নিতে হবে। পাকিস্তান সবকিছুর জন্য দায়ী নয়, এমন কথাও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় ওই বিবৃতিতে।
উল্লেখ্য, গত মে মাসে পাকিস্তান ও আফগানিস্তান তালেবান গোয়েন্দা তথ্য আদানপ্রদানে একমত হলেও পরে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সূত্র: ডন
/ইউআর/