সূত্র জানায়, যুক্তরাজ্যের ৪৫ হাজার জুনিয়র চিকিৎসক একযোগে ধর্মঘট কর্মসূচি পালন করবেন। এমনটা যুক্তরাজ্যের ইতিহাসে গত ৪০ বছরে ঘটেনি। সরকারের সঙ্গে আলোচনার প্রসঙ্গে জুনিয়র ডক্টরস কমিটির প্রধান ড জোহান মালাওয়ানা জানান, ‘যদিও কিছু কিছু ক্ষেত্রে আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে এখনও কয়েকটি বিষয়ে পুরোপুরি দ্বিমত রয়ে গিয়েছে।’
নভেম্বর মাসে চিকিৎসকরা ভোটের মাধ্যমে ধর্মঘটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। সেই ভোটে ৯৮ শতাংশ চিকিৎসকই ধর্মঘটে যাওয়ার পক্ষে মত দেন।
প্রসঙ্গত, জুনিয়র চিকিৎসকদের এই চরম সিদ্ধান্তে যাওয়ার পেছনে অন্যতম প্রধান কারণ বেতন বিষয়ক একটি সরকারি সিদ্ধান্ত। বাৎসরিকভাবে চিকিৎসকদের বেতনভাতা বৃদ্ধি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের ফলেই এই কর্মসূচিতে যাচ্ছেন যুক্তরাজ্যের শিক্ষানবীশ ও জুনিয়র চিকিৎসকরা।
/ইউআর/বিএ/