ভারতীয় বিমানঘাঁটিতে হামলা, চার হামলাকারী নিহত: ডন

ভারতীয় বিমানঘাঁটিতে সশস্ত্র হামলা চালিয়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে চার হামলাকারীর সবাই মারা পড়েছে। ভারতীয় বিমান বাহিনীসংবাদমাধ্যম ডনের প্রথম পাতা জানায়, শনিবার পাঠানকোটের বিমানঘাঁটিতে এ হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্যও নিহত হয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, নিহত আততায়ীরা সন্ত্রাসবাদী সংগঠন জায়শ-ই-মোহাম্মদের সদস্য হতে পারেন।  তিনি বলেন, ‘যারা ভারতের উন্নয়ন চায় না তারাই আক্রমণ চালিয়েছে। এরা মানবতার শত্রু। কিন্তু আমাদের সেনারা তাদের সফল হতে দেয়নি। আমাদের নিরাপত্তা বাহিনী ও জওয়ানদের জন্য গর্ব বোধ করি।’
অপর এক সূত্র জানিয়েছে, হামলার সময় বিমানঘাঁটির প্রবেশদ্বারের মুখে ছয় রক্ষী প্রাণ হারিয়েছেন।


স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘আমরা শান্তি চাই, কিন্তু যদি জঙ্গিরা ভারতের মাটিতে আক্রমণ চালায়, আমরা তার যথাচিত জবাব দেবো।’
প্রসঙ্গত, পাঠানকোট বিমানঘাঁটিতে ছয় মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো হামলা ঘটেছে।    
/ইউআর/