মালয়েশিয়ার তরুণ ও কিশোরদের মধ্যে ইসলামিক স্টেটের দ্বারা প্রশিক্ষিত হওয়ার প্রবণতা বাড়ছে। মালয়েশিয়ার শীর্ষ সংবাদমাধ্যম দ্য স্টারের বুধবারের প্রধান শিরোনামে উঠে এসেছে এই তথ্য।
দ্য স্টারের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রশিক্ষণ দেওয়ার কর্মকাণ্ড শুধু সিরিয়া ও ইরাকে নয়, চলছে ইন্টারনেটের মাধ্যমেও।
ইন্টারনেটে শিক্ষা পেয়ে মালয়েশিয়ার এক ১৬ বছরের কিশোর একটি ‘লোন কাব’ হামলায় অংশ নিয়েছে। মালয়েশিয়ার উত্তরাঞ্চলে কেদাহ রাজ্যের সাঙ্গাই পেতানি শহরে হামলা চালায় ওই কিশোর।
/ইউআর/বিএ/