মঙ্গলবার পারস্য উপসাগরে ইরানের জলসীমায় প্রবেশের দায়ে দুটি টহল জাহাজসহ ১০ মার্কিন নাবিককে আটক করে তেহরান। কুয়েত ও বাহরাইনের মাঝামাঝি এলাকায় সাগরে প্রশিক্ষণে থাকার সময় কারিগরি ত্রুটি দেখা দিলে নৌযান দুটি ইরানের জলসীমায় ভেসে যায় বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
মার্কিন নাবিকরা অসাবধানতাবশত ইরানি জলসীমায় প্রবেশ করেছে উল্লেখ করে বুধবার তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গোটা প্রক্রিয়াটাই বেশ শান্তিপূর্ণ ছিল ।
ইরানের সঙ্গে ছয় শক্তিধর দেশের পারমাণবিক চুক্তির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এ ইতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও সে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন ৪-৫ বছর আগে এমন পরিস্থিতে সমাধান প্রক্রিয়া এতোটা শান্তিপূর্ণ নাও হতে পারতো। সূত্র: ওয়াশিংটন পোস্ট
/এফইউ/