দ্য স্টার

কোনও অনিবন্ধিত লরিই আর চলবে না মালয়েশিয়ায়

দ্য স্টারের প্রথম পাতালরি দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থীর মৃতুর পর অনিবন্ধনকৃত লরি হান্টুর চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার।
হান্টু হলো অনিবন্ধনকৃত লরি। মালয়েশিয়ায় সাধারণত নির্মাণ কাজ চলছে এমন এলাকায় লরি হান্টুর চলাচলের অনুমোদন আছে। মহাসড়কে এসব লরি চলাচল করতে পারে না।
মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী দাতুক সেরি জানান, দুর্ঘটনা ঠেকাতে এবার এসব অনিবন্ধনকৃত লরির ওপর কড়াকড়ি আরোপের কথা ভাবছে সড়ক পরিবহন বিভাগ। এসব লরিকেও এবার নিবন্ধন করতে বাধ্য করা হবে এবং রাস্তায় নিয়মিত চেক করা হবে বলেও জানান তিনি।
দাতুক সেরি বলেন, ‘অন্যান্য বাণিজ্যিক পরিবহনের মতোই এসব লরিকে আইন অনুসরণ করতে হবে এবং একইরকম প্রক্রিয়ার মধ্য দিয়ে চলতে হবে।’
প্রস্তাবিত এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দ্য ন্যাশনাল রোড সেফটি কাউন্সিল। সব ধরনের যানকে নিবন্ধনের আওতায় আনা হলে দুর্ঘটনার পর তা শনাক্ত করা সহজ হবে বলে মনে করেন কাউন্সিলের সদস্য তান শ্রি লী। সূত্র: দ্য স্টার
/এফইউ/বিএ/