পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইন্সের কর্মীরা দেশব্যপী ধর্মঘট কর্মসূচি পালন করছেন। মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানটি বেসরকারিকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।
কর্মীরা পিআইএ কার্যালয় বন্ধ রাখলেও ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিমান ফ্লাইট চলাচলের ওপর এই ধর্মঘটের কোন প্রভাব পড়েনি।প্রতিষ্ঠানের অর্থনৈতিক কোন ক্ষতিও হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পিআইএ কর্মীদের জয়েন্ট অ্যাকশন কমিটি এই ধর্মঘটের ডাক দিয়েছে। সরকার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হলে তারা জানিয়েছেন সরকার সিদ্ধান্ত পরিবর্তন না করলে তারা নিজেদের অবস্থান থেকে নড়বেন না।
কর্মসূচির আওতায় করাচির কার্যালয় বন্ধ রয়েছে। রাওয়ালপিণ্ডির প্রধান বুকিং অফিসের আংশিক বন্ধ করে দেওয়া হয়েছে।
/ইউআর/