ডন

পাকিস্তানে স্কুল খোলা নিয়ে বিভ্রান্তি

ডন নিউজের প্রথম পাতাপাঞ্জাবে আনুষ্ঠানিকভাবে ৩১ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও, পাকিস্তানের অন্যান্য রাজ্যেও স্কুল খোলা নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস স্কুল বন্ধের নির্দেশ দেওয়ার কথা নিশ্চিত করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারিভাবে এ ধরনের কোন নির্দেশ দেওয়া হয়নি।
নিরাপত্তাজনিত কারণ ছাড়াও তাপমাত্রা হ্রাস পাওয়াকেও এর একটি কারণ বলে মনে করা হচ্ছে।
সব স্কুল-কলেজ সোমবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও, নির্দেশের পেছনে প্রকৃত কারণ কী; তা জানে না স্কুল কর্তৃপক্ষও। করাচির আর্মি পাবলিক ইন্টারমেডিয়েট স্কুল অ্যান্ড কলেজের শাফকাত রাসুল জানান, তারা স্কুল বন্ধ রাখার এই নির্দেশ পালন করছেন মাত্র। এর কারণ সম্পর্কে জানেন না।
এদিকে, বেসরকারি বিদ্যালয় ব্যবস্থাপনা সমিতির চেয়ারম্যান খালিদ শাহ জানিয়েছেন, তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কোন ইচ্ছা নেই। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ প্রসঙ্গে কোন মন্তব্য করেনি।
/ইউআর/বিএ/