ডন

বৈঠকের জন্য সুবিধাজনক সময় খুঁজছে ভারত-পাকিস্তান

পাকিস্তান ও ভারতের মধ্যে সচিব পর্যায়ের বৈঠক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র দফতরের মুখপাত্র এ কথা জানান। ডনের প্রথম পাতা
কাজি খলিলুল্লাহ জানান, সচিব পর্যায়ের এই বৈঠকের নতুন সময়সূচি নির্ধারণের জন্য উভয় পক্ষের মধ্যে যোগাযোগ রয়েছে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরও জানান, এখনও পর্যন্ত ওই বৈঠকের জন্য কোন দিনক্ষণ নির্দিষ্ট করা হয়নি। তবে এর আগে কূটনীতিকরা জানিয়েছিলেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, বৈঠকের জন্য উভয়পক্ষের জন্য সুবিধাজনক দিন পাওয়া যাচ্ছে না।
প্রসঙ্গত, ১৫ জানুয়ারি এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের পাঠানকোটে বিমান হামলার কারণে বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়। 
/ইউআর/