কেবল ব্রাজিলেই ৪ হাজার মানুষ মাইক্রোসেফালি আক্রান্ত শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার জেনেভায়বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. মার্গারেট চ্যান জানান, জিকা ভাইরাস হালকা হুমকি থেকে বিপজ্জনক অবস্থায় চলে গেছে। জিকা প্রতিরোধের জন্য দ্রুত সমাধান খোঁজারও তাগিদ দিয়েছেন তিনি।
আমেরিকান দেশগুলোতে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০ থেকে ৪০ লাখ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন চ্যান। আগামী সোমবার জিকা ভাইরাসকে হুমকি বিবেচনা করে বিশ্বব্যাপী সতর্কতা জারি করা হবে কিনা এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বৈঠক হওয়ারও কথা রয়েছে।
/এফইউ/বিএ/