টাইমস অব ইন্ডিয়া

স্মার্ট সিটি প্রকল্পের ২০টি শহর

টাইমস অব ইন্ডিয়ার প্রথম পাতাবৃহস্পতিবার সকালে ঘন কালো ধোঁয়া দেখে ঘুম ভেঙে গেলো মুম্বাইয়ের চেমবুর, ওয়াদালা, ঘাটকোপারের বাসিন্দাদের। দরজা খুলে ধোঁয়ার উৎসস্থল খুঁজে বের করার চেষ্টা করলেন তারা। পরে জানা গেলো দেওনার ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার কারণে ওই ধোঁয়া আসছে। ১৩২ একরের ডাম্পিং গ্রাউন্ডে ভোর ৩টায় লাগা ওই আগুন নেভাতে ১২ ঘণ্টা লেগে যায়। দেওনার এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ওই ধোঁয়ার কারণে মুম্বাইয়ের বিভিন্ন এলাকার মানুষের শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সেইসঙ্গে ছিলো ঘন কুয়াশা। সবমিলে মুম্বাইয়ের বাতাসের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। আর সেদিক থেকে বলা যায় নয়া দিল্লির ব্যাপারে অনেকের হিংসে হতে পারে। কারণ শহরটি ঠাঁই করে নিয়েছে ভারতের স্মার্ট শহরের তালিকায়।
কেবল দিল্লিই নয়, বৃহস্পতিবার ভারতের ২০টি শহরকে স্মার্ট সিটি ঘোষণা করেছে দেশটির সরকার। ওই শহরগুলোতে থাকবে পর্যাপ্ত পানি, যথাযথ স্যানিটেশন ব্যবস্থা, বর্জ্য শোধনের অত্যাধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত গণপরিবহন, তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার, ই-গভর্ন্যান্স। এ ছাড়া শহরগুলোর উন্নয়নে সরকারের সঙ্গে নাগরিকদের অংশীদারত্ব থাকবে।
শহরগুলো হলো— ভুবনেশ্বর, পুনে, জয়পুর, সুরাট, কচি, আহমেদাবাদ, জাবালপুর, বিশাখাপাটনাম, সোলাপুর, দাবানাগেড়ে, ইন্দোর, কয়িমবাতোর, কাকিনাড়া, বেলগাউম, উদয়পুর, গুয়াহাটি, চেন্নাই, লুধিয়ানা ও ভোপাল।
তালিকায় সর্বোচ্চ মধ্যপ্রদেশের তিনটি শহরকে স্মার্ট সিটি ঘোষণা করা হয়েছে। তবে তালিকায় নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব শহর বারানাসির নাম। মুম্বাইয়ের কোনও এলাকার নামও নেই স্মার্ট সিটির তালিকায়। নেই কলকাতাও।

তালিকার শীর্ষস্থানে রয়েছে ভুবনেশ্বরের নাম। শহরটিতে উন্নয়নের জন্য সাড়ে ৪ হাজার কোটি রুপি বরাদ্দের পরিকল্পনা রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এফইউ/বিএ/