সোমবার পিকনিক চলাকালে সতর্কতা উপেক্ষা করে ঝুঁকি নিতে গিয়ে ঘাতক সাগরের বুকে ভেসে যান এ শিক্ষার্থীরা। নিহতদের মধ্যে ১০ জন ছেলে ও ৪ জন মেয়ে।
এছাড়া ১৯ থেকে ২৩ বছর বয়সী ছয়জনকে উদ্ধার করেছেন স্থানীয়রা। উদ্ধার অভিযানে কোস্টগার্ডকে সহায়তা করেন তারা।
বিকাল ৪টার দিকে মহারাষ্ট্রের রাইগাদ জেলার আলিবাগ এলাকার নিকট সমুদ্রে এ ঘটনা ঘটে।
রায়গাদ পুলিশের একজন মুখপাত্র জানান, পুনের আবেদা ইনামদার কলেজের ডিগ্রিতে পড়ুয়া ১৩৫ জন শিক্ষার্থী মুরুদ বিচে পিকনিকে যায়। সাগরে নামার পর প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া, আরও পাঁচ শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা জানান, তিনটি বেসরকারি বাসে করে পুনে থেকে শিক্ষার্থীরা পিকনিকে যায়।
সাগর তীরে নিহতদের মরদেহ রাখার স্থানে ভিড় করেন কয়েক হাজার পর্যটক ও স্থানীয় লোকজন।
/এমপি/