দ্য নিউ ইয়র্ক টাইমস

ডেমোক্র্যাটিক শিবিরে ‘টাকার ভূমিকা’ নিয়ে বিতর্ক

 

 

নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতামার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিন্টন ও সিনেটর বার্নি স্যানডার্সের মধ্যে বৃহস্পতিবার রাতে জোরালো বিতর্ক হয়েছে। ওই টেলিভিশন বিতর্কে উঠে এসেছে মার্কিন নির্বাচনে ‘অর্থের ভূমিকা’র প্রসঙ্গ। আর তা নিয়েই প্রধান শিরোনাম করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।
হিলারি ক্লিন্টন ধনীদের এবং কর্পোরেশনগুলোর স্বার্থ রক্ষাকারী, স্যানডার্সের এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে হিলারি বলেন,  এটা স্পষ্টতই ঠেস দিয়ে কথা বলার সামিল, এটা একটা বক্রোক্তি। স্যানডার্সের অভিযোগ, হিলারি ‘স্পিকিং ফি’ হিসেবে ওয়াল স্ট্রিটের ব্যাংকগুলোর কাছে বিপুল পরিমাণ অর্থ নিয়ে থাকেন, যা দুর্নীতির সামিল। এই অভিযোগের প্রেক্ষাপটে স্যানডার্সের উদ্দেশে হিলারি বলেন, ‘আপনার অভিযোগটাই এমন যে, কেউ কোন ইন্টারেস্ট গ্রুপের কাছে স্পিকিং ফি বা ডোনেশন নিলেই তাকে বিক্রি হয়ে যেতে হবে। আমি তা মনে করি না। আমি পূর্ণাঙ্গভাবে এই মতামত প্রত্যাখান করি। আমি মনে করি, এটা ঠেস দিয়ে কথা বলা ও বক্রোক্তির সামিল। যথেষ্ট হয়েছে। কিছু বলার থাকলে তা সরাসরি বলুন’।
জবাবে স্যানডার্স তার পুরোনো অভিযোগ আবারও নতুন করে তুলে ধরেন। তিনি বলেন, কিছু ব্যাংক হিলারির সমর্থনে টাকা ঢালছে। ‘আমাদের রাজনৈতিক ধারায় কিছু মানুষ যে বিপুল পরিমাণ অর্থ ঢালছে, তার কারণ রয়েছে। এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র ক্ষুণ্ন হচ্ছে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কংগ্রেসে কেবল ধনী সমর্থকদের প্রতিনিধিত্ব বাড়বে, সাধারণ মানুষের প্রতিনিধিত্ব কমবে’।   

বিতর্কের সময় হিলারি খুব উত্তেজিত ছিলেন। তবে স্যানডার্স ছিলেন শান্ত।

/বিএ/