খবরে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক ই তালেবান পাকিস্তানের সংশ্লিষ্ট গোষ্ঠী খোরাসানি গ্রুপ হামলার দায় স্বীকার করেছে।
ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রাদেশিক স্বরাষ্ট্র সচিব আকবর হোসেন দুররানি জানান, ইকবাল রোড দিয়ে যাওয়ার সময় এক আত্মঘাতী ফ্রন্টিয়ার কর্পসের বহরে হামলা চালায়। ঘটনাস্থলেই মারা যান ৮ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা দ্রুত পৌঁছান। কোয়েটা সিভিল হাসপাতালসহ পার্শ্ববর্তী সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের বেশিরভাগের শরীরে স্প্লিনটারের আঘাতজনিত ক্ষত পাওয়া গেছে। অনেকের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে।
/এফইউ/বিএ/