অবরোধের ডাক দিয়ে বীরগঞ্জ সীমান্তে অবস্থানরতদের শুক্রবার সরিয়ে দেন স্থানীয় নেপালি ও ভারতীয় ব্যবসায়ীরা। আর এরপরই সীমান্তটির প্রবেশ পথ খুলে যায়।
বীরগঞ্জ শুল্ক কার্যালয়ের মুখপাত্র সুশীল শর্মা জানান, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের বারাউনি ডিপো থেকে গ্যাস নিয়ে সাড়ে চার মাস ধরে অপেক্ষায় থাকা তিনটি গাড়ি শনিবার নেপালে প্রবেশ করেছে। সীমান্তে অবরোধের কারণে এগুলো এতদিন রাক্সাউলে আটকা পড়ে ছিল। একইদিন রাক্সাউল ডিপো থেকে ডিজেল নিয়ে একটি ট্যাংকারও নেপালে ঢুকেছে।’
সুশীল শর্মা জানান, সীমান্ত পথ খুলে যাওয়ার পর বেশ কিছু ট্রাক, কন্টেইনার এবং অন্যান্য গাড়ি নেপালে প্রবেশ করেছে। জ্বালানিবাহী আরও কয়েকটি ট্যাংকার রাক্সাউল থেকে নেপালে প্রবেশের অপেক্ষায় আছে। বীরগঞ্জ সীমান্ত খোলার পর মালামাল ও ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে বলেও জানান তিনি।
নেপাল অয়েল কর্পোরেশনের বীরগঞ্জ কার্যালয়ের তরফে জানানো হয়েছে যে, পেট্রোলিয়াম পণ্য আনতে নেপাল থেকেও কয়েকটি ট্যাংকার রাক্সাউল গেছে।
এদিকে পারসাতে অবরোধ স্থগিত করেছে ইউডিএমএফ। পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত সব ধরনের অবরোধ থেকে বিরত থাকতে ইউডিএমএফের কেন্দ্রীয় নেতাদের তরফে জেলা পর্যায়ের নেতাদের নির্দেশ দেওয়ার পর পারসাতে অবরোধ স্থগিত করা হয়।
/এফইউ/বিএ/