nonameইবোলার পর দুনিয়াজুড়ে ভয়ঙ্কর আতঙ্ক তৈরিকারী ভাইরাসটির নাম জিকা। ব্রাজিলেই এর প্রকোপ সবথেকে বেশি। সেই ব্রাজিলের ডাক্তাররা এই ভাইসরাটি নিয়ে এতোদিন কী কী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তা নিয়েই রবিবার প্রধান শিরোনাম করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রকাশিত প্রতিবেদনে জিকা ভাইরাসের ছড়িয়ে পড়া থেকে শুরু করে তা শনাক্ত করতে চিকিৎসকদের যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে, তা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে উঠে এসেছে ঠিক কখন এবং কিভাবে জিকা ভাইরাসকে চিনতে পারলেন চিকিৎসা সংশ্লিষ্টরা। তারপর এই ভাইরাসটি নিয়ে দীর্ঘদিনের পরীক্ষা-নীরিক্ষা, রোগাক্রান্ত শিশুদের মায়েদের হাহাকার, এবং অবশেষে সেই ভাইরাস চিহ্নিত করতে সক্ষম হওয়ার প্রতিটি পর্যায়কে তুলে আনা হয়েছে ওই প্রতিবেদনে।
/এএ/বিএ/