নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা বেশ কিছু পরিবর্তন আনছেন বাজেটে। এরমধ্যে বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায় জড়িত শ্রমিকদের বিশেষ পরিকল্পনায় নিয়ে আসা অন্যতম। ওবামা চান, ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের শ্রমিকদের ৪০১ (কে) বিশেষ সুবিধার আওতায় নিয়ে আসবেন। এ প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের অবসরকালীন বিশেষ সুবিধা দেওয়া হয়। এছাড়া প্রস্তাবিত পরিকল্পনায় শ্রমিকদের বেকারত্বকালীন বীমার বিষয়টিও সংস্কারের কথা বলা হয়েছে।
ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট প্রার্থীতাপ্রত্যাশী সিনেটর স্যানডার্স ঘোষণা দিয়েছেন, সামাজিক নিরাপত্তা সুবিধা ও সহযোগিতার জন্য পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ডলার ব্যায়ে ১৩ মিলিয়ন নতুন চাকরি সৃষ্টি করবেন। শুধু সামাজিক নিরাপত্তা বৃদ্ধির খাতেই আগামী ১০ বছরে ১০০ বিলিয়ন ডলার খরচের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পরে ধারাবাহিকভাবে তা আরও বাড়ানোর কথাও বলেছেন স্যানডার্স।
সেই স্যান্ডার্সের সমর্থক বলে পরিচিত ও প্রগ্রেসিভ চেঞ্জ ক্যাম্পেইন কমিটির সহ-প্রতিষ্ঠাতা অ্যাডাম গ্রিন বলেন, ‘প্রেসিডেন্টের এ পরিকল্পনায় বেশ কিছু ভালো বার্তা রয়েছে। এসবের কিছু ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যদি ডেমোক্রেটিক প্রার্থী নির্বাচনে জয়ী হয় তাহলে এক ট্রিলিয়ন ডলারের অবকাঠামোগত প্রস্তাবে বিতর্ক শুরু হবে।‘’
তবে ওবামার বাজেটে শ্রমিকদের পেনশন বিষয়ে বিস্তারিত কিছু নেই বলে জানা গেছে।
/এএ/বিএ/