নিহত শেখ নুরুল্লাহ শফিকের বিধবা স্ত্রী বেগমজাহা হারুন খান এবং পুত্র ফিরোজ শেখ এই মর্মে পিটিশন দায়ের করেছেন যে, বম্বে হাইকোর্ট সালমান খানের দেহরক্ষী রবীন্দ্র পাতিলের সাক্ষ্য গুরুত্বের সঙ্গে গ্রহণ করেননি। এ ছাড়াও দিনমজুর পরিবারের একমাত্র রোজগারি সদস্যকে হারিয়ে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। ফলে আর্থিক ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে বম্বে হাইকোর্ট ২০০২ সালের ওই মামলায় নিম্ন আদালতের দেওয়া পাঁচ বছরের কারাদণ্ড মওকুফ করে সালমানকে বেকসুর খালাস দেন হাইকোর্ট।
/ইউআর/বিএ/