ডন

ধর্মঘটে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পিআইএ

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে। সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার পিআইএ কর্তৃপক্ষ জানায়, ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ক্ষমাহীন। ইতোমধ্যে ১১ জন চুক্তিভিত্তিক কর্মীকে জবাব দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়াও ৩০ কর্মীকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।এখন পর্যন্ত এই ৩০ জন সহ মোট ১৬৫ জনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হলো। সংবাদমাধ্যম ডনের প্রথম পাতা
পিআইএ সূত্র জানায়, প্রতিষ্ঠানটির জয়েন্ট অ্যাকশন কমিটির সব সদস্যের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হতে পারে। ইতোমধ্যে করাচি, লাহোর, রাওয়ালপিণ্ডি, ইসলামাবাদ ও পেশওয়ারসহ প্রধান বিমানবন্দরগুলোতে অভিযুক্ত কর্মীদের কারণ দর্শানোর জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
এদিকে, পাকিস্তানের গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে এই কারণ দর্শানোর নোটিস প্রত্যাহার করা হয়েছে। তবে সংবাদমাধ্যমগুলোতে এই ঘোষণার সূত্র সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি।
/ইউআর/